,

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে এবালন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, কারখানার চারতলা ভবনের ওপরের তলায় আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস পটিয়ার উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটে কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এবালন গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় জ্যাকেট তৈরি করা হয়। কারখানার চারতলায় আগুন লাগে। ওই তলায় শ্রমিকরা কাজ করেন না। কাজ করেন দ্বিতীয় ও তৃতীয় তলায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা নিচে নেমে গেছেন।

কারখানার কোয়ালিটি সুপারভাইজর মো. ইব্রাহিম বলেন, চার তলায় ইবাদতখানা। সেখানে আসরের নামাজ পড়তে ওঠা কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোঁয়া দেখতে পান। তখন সাইরেন বাজানো হলে শ্রমিকরা নিরাপদে নেমে যান। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী