,

সাউন্ড গ্রেনেড-জলকামানে ছত্রভঙ্গ আউটসোর্সিং কর্মীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা আউটসোর্সিং কর্মীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে রাখেন আউটসোর্সিং কর্মীরা। ফলে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট লেগে যায়।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বারবার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও তারা অনড় থাকেন। পরে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, পুলিশ বিক্ষোভকারীদের ওপর পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় দুজন আউটসোর্সিং কর্মী আহত হন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী