,

খিলগাঁও তালতলার আগুন নিয়ন্ত্রণে এলেও ঝুঁকিমুক্ত নয়

news-image

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় তালতলা মার্কেট সংলগ্ন গ্যারেজ ও স-মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন গ্যারেজ ও স-মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকাণ্ডের স্থান এখনও ঝুঁকিমুক্ত নয় এবং ঘটনাস্থলটিকে নিরাপদ করতে অনেক সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুনে বেশ কয়েকটি গ্যারেজ ও স-মিল পুড়ে গেছে। গাড়ির গ্যারেজে বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে সিলিন্ডার থাকার কারণে এখনও ঝুঁকি রয়ে গেছে। অতিরিক্ত মানুষের কারণে ঠিকমতো কাজ করা যায়নি।

এর আগে, শুক্রবার রাত ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ২ ইউনিট কাজ করলেও পরবর্তীতে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তবে উৎসুক জনতার ভীড়ের কারণে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বেগ পেতে হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, ‘তালতলা মার্কেটের পাশে স-মিলের সঙ্গে গাড়ির গ্যারেজে (ওয়াকসপ) আগুন লাগে। পরে কয়েক দফা বিকট শব্দ হয়। ধারণা করা হচ্ছে গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, স-মিল থেকে আগুন পাশের গ্যারেজেও ছড়িয়েছে। ওই জায়গায় কেমিক্যালের ড্রাম আছে, স-মিলের কাঠ আছে, গ্যারেজের সিলিন্ডার আছে। সব মিলিয়ে আগুন বাড়ছে। একটি গাড়ি থেকে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ, রাবারের কাচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে। ভেতরে অনেক সিলিন্ডার ছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী