,

ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা

news-image

নিজস্ব প্রতিবেদন : সোনার দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে চলতি মাসের ২০ দিনের মধ্যে পঞ্চমবারের মতো বাড়ানো হয়েছে সোনার দাম।

বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ৩ হাজার ২৪৩ বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে যার দাম ছিল ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা।দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

এদিকে বিশ্ব বাজারেও সোনার দাম ফের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রতি আউন্স সোনা দুই হাজার ৯৫০ ডলারের ওপরে লেনদেন হয়।

এদিন সোনার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ছয় শতাংশ বেড়ে দুই হাজার ৯৫১ দশমিক ২৫ ডলারে দাঁড়ায়। আগের সেশনে দাম হয়েছিল দুই হাজার ৯৫৪ দশমিক ৬৯ ডলার। এ নিয়ে চলতি বছরে নবম বারের মতো সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছালো।

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্কারোপের হুমকিতে বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগ বেড়েছে। তাই সোনার প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড