,

ডেভিল হান্টে সারা দেশে গ্রেপ্তার আরও ৫৩২

news-image

নিজস্ব প্রতিবেদক : যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে আরও ১ হাজার ৫১ জনকে। সব মিলিয়ে সারা দেশে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত) গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫৮৩ জনকে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের ওই ২৪ ঘণ্টায় জব্দ করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি স্টিলের চাপাতি, বার্মিজ চাকু দুটি, একটি স্টিলের ছুরি ও একটি স্টিলের কিরিজ।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট তথা শয়তান শিকারের অভিযান। ওই সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘাতময় ঘটনা বেড়ে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এর পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে এই বিশেষ অভিযান শুরু হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী