,

বাংলাদেশি শ্রমিকদের ভিসার বিষয়ে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস ইতালির

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘদিনের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালীয় সরকারের দৃঢ় সমর্থন জানান এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন, বিশেষ করে ইতালি বাংলাদেশের টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও প্রসারিত করতে চায়।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির মধ্যে গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আরও ইতালীয় বিনিয়োগের আহ্বান জানান। বিনিয়োগের ক্ষেত্রে গ্রিনফিল্ড খাতকে বেশি অগ্রাধিকার দেন তিনি।

মো. তৌহিদ হোসেন আরও অবহিত করেন যে, বর্তমান সরকার- বিশেষ করে বিডা বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করে বাংলাদেশে আরও ভালো ব্যবসার পরিবেশ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী