,

জামিন পায়নি ব্রাহ্মণবাড়িয়া ছাএলীগ কর্মী খাদিজা আক্তার

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সহসভাপতি আফরিন ফাতেমা জুঁইয়ের সহযোগী হিসেবে পরিচিত খাদিজা আক্তারের জামিন নামঞ্জুর করেছে আদালত। আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এ শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করা হয়।
আটক খাদিজার বিরুদ্ধে ৩০৭, ৩২৩ ও ৩২৫ ধারায় মামলা চলমান রয়েছে। আদালত ৩০৭ ধারায় চলমান মামলার শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ আরিফুল হক মাসুদ জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ আগষ্ট সংঘর্ষের ঘটনায় গত ১২ই ফেব্রুয়ারি পুলিশ খাদিজা আক্তারকে আটক করে। এরপর আজ মামলাটি জামিন শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে খাদিজা আক্তারের জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ যে, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করেন। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘাতে জড়িত থাকার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত খাদিজা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ছয়গ্রাম হাজী বাড়ির মনির হোসেনের মেয়ে। সে সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আফরিন ফাতেমা ওরফে জুঁইয়ের একান্ত সহযোগী ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট