,

গাড়ির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ২ যুবক নিহত

news-image

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়িকে ধাক্কা দেওয়া মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক যুবক আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাউশিয়া মানাবে ওয়াটার পার্ক সংলগ্ন ইউটার্নে ই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া গ্রামের সেলিম মৃধার ছেলে নাইম মৃধা (২৫) ও মধ্য বাউশিয়া গ্রামের আব্দুস সাত্তার প্রধানের ছেলে সজিব প্রধান (২৩)। আহত যু্বক হলেন পুড়াচক বাউশিয়া গ্রামের হাসান জাহাঙ্গীরের ছেলে হামজা (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাউশিয়া মানাবে ওয়াটার পার্ক সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে একটি মোটরসাইকেল অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল তিন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেয় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘শুনেছি ঢাকা নেওয়ার সময় দুজন মারা গেছে। গুরতর আহত অপরজনকেও ঢাকা পাঠানো হয়েছে। আমরা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছি।মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ধারণা করছি মোটরসাইকেলটি কোনো গাড়ির পেছনে ধাক্কা দিয়েছিল।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট