বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রসব বেদনায় রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু

news-image

রাঙামাটি প্রতিনিধি : পেটে বাচ্চা নিয়ে মারা গেলো মা বন্যহাতি। মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে কাইংটং পাড়ায় এঘটনা ঘটে।

বন কর্মকর্তারা বলছেন, প্রসব বেদনার যন্ত্রণায় বাচ্চাসহ মৃত্যু হয়েছে মা হাতির। বর্তমানে হাতিটি উদ্ধার করে ময়নাতদন্তের কাজ সম্পন্ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইংটং পাড়ার গভীর জঙ্গলে হঠাৎ প্রসব বেদনা উঠে একটি বন্যহাতির। এসময় তার সাথে থাকা হাতির পাল চিৎকার করতে থাকে। হাতির শব্দে গ্রামের আশপাশের মানুষ ভয়ে পালাতে থাকে। কিন্তু বন্যহাতিকে তাণ্ডব করতে না দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয়। কাছে গিয়ে দেখে একটি গর্ভবতী বন্যহাতি প্রসব বেদনায় চিৎকার করছে। বিষয়টি দেখে স্থানীয়রা খবর দেয় বনবিভাগকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধীনে কাপ্তাই উপজেলা পাল্পউড বন কর্মকর্তারা। কিন্তু তার আগেই পেটে বাচ্চা নিয়ে মৃত্যুর কলে ঢলে পড়ে মা বন্যহাতিটি।

রাঙামাটি রাজস্থলী উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সহকারী চিকিৎসক চিরজিৎ চাকমা বলেন, গর্ভবতী বন্যহাতির প্রসব বেদনা উঠলেও বাচ্চা প্রসব করতে পারেনি। কারণ বাচ্চার পজিশন ঠিক ছিলো না। দীর্ঘক্ষণ প্রসব বেদনার কারণে পেটে বাচ্চা নিয়ে মা হাতির মৃত্যু হয়েছে। আমরা চেষ্টা করেছি পেটের বাচ্চাকে বাঁচাতে। কিন্তু মার সাথে শাবকও মারা গেছে। হাতিটি সুস্থ সবল ছিল। কিন্তু প্রসবকালের ঘটনা মর্মান্তিক।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কাপ্তাই পাল্পউড রাজভিলা রেঞ্জ কর্মকর্তা ফারজ আল আমিন বলেন, গর্ভবতী মা হাতির শরীরে কোনো গুলি কিংবা আঘাতের চিহ্ন ছিল না। বাচ্চা প্রসবকালে অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে। হাতিটির বয়স প্রায় ২০ বছর। ওজন ৩ টন ও দৈর্ঘ্য ১০ থেকে ১২ ফুট। ময়নাতদন্তে করে মৃত মা হাতির পেট থেকে বাচ্চা বের করা হয়েছে। মার পেটে তারও মৃত্যু হয়েছে। মৃত মা ও বাচ্চা হাতিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক