শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সামুদ্রিক জলসীমায় ৫৮ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

news-image

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ রাখার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এসব তথ্য জানিয়েছেন।

সোমবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। উপদেষ্টা বলেন, সামুদ্রিক জলসীমায়ও ইলিশ ও অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য আহরণের ওপর প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সব প্রকার মৎস্য নৌযান দিয়ে যে কোনো প্রকার মৎস্য ও চিংড়ি, কাঁকড়া, লবস্টার ইত্যাদি (ক্রাস্টাশিয়ান্স) আহরণ নিষিদ্ধ করা হয়। এর ফলে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণ ১২.৭৮% বৃদ্ধির রেকর্ড রয়েছে।

কিন্তু এই সময়কাল পার্শ্ববর্তী দেশের সঙ্গে সমন্বয় না থাকায় বাংলাদেশের মাছ আহরণে পার্শ্ববর্তী দেশের মৎস্যজীবীরা সুযোগ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তাই মৎস্য আহরণকারী সংগঠন এবং মৎস্যজীবীদের কাছ থেকে বিভিন্ন সময়ে ব্যান পর্ব সমন্বয় করার দাবি উত্থাপিত হয়ে আসছে।

উপদেষ্টা বলেন, তারই পরিপ্রেক্ষিতে মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও অন্যান্য অংশীজন এবং মৎস্য বিশেষজ্ঞদের সমন্বয়ে কারিগরি কমিটি গঠন করা হয়। কারিগরি কমিটি সামুদ্রিক মৎস্য সম্পদের স্থায়িত্বশীল আহরণ ও স্টেকহোল্ডারদের স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে বঙ্গোপসাগরে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অধিকাংশ মাছের ব্রিডিং পিরিয়ড এপ্রিল থেকে জুন মাস হওয়ায় ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে সামুদ্রিক জলসীমায় ইলিশ ও অন্যান্য মাছের আহরণের নিষিদ্ধকাল হচ্ছে ৫৮ দিন (১৫ এপ্রিল থেকে ১১ জুন)।

 

এ জাতীয় আরও খবর

আমিরাতে বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

গ্যাস নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস

ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট

এনসিপির প্রার্থী ছেলে, বিএনপির জন্য ভোট চাইলেন বাবা

আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন উপদেষ্টা ফারুকী

জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না: রাশেদ প্রধান

ফ্যামিলি কার্ড ভুয়া, যারা নিয়ে যাবে তাদের আটকাবেন: ডা. তাহের

জামায়াতের কাছে বাংলাদেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল

তানজিদের রেকর্ড সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী

সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

দেশ পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে: তারেক রহমান

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা