শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কোনো মূল্যে উত্তম নির্বাচন করতে চাই: ইসি আনোয়ারুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমান কমিশন যে কোনো মূল্যে আগামী জাতীয় নির্বাচন উত্তমভাবে করতে চায়, এবারের ডিসি সম্মেলনে উপস্থিত জেলা প্রশাসকদের প্রতি সেই নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, ঐকমত্য কমিশনের কাছে ইসির তরফ থেকে এখনও কোনো চিঠি দেওয়া হয়নি বা প্রস্তাব দেওয়া হয়েছে এমন তথ্য নেই এ কমিশনারের কাছে। এবারই প্রথমবারের মতো ডিসি সম্মেলনে ইসিকে আমন্ত্রণ করা হয়েছে।

তিন দিনব্যাপী এবারের সম্মেলনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির জন্য নির্ধারিত একটি সেশনে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ সম্মেলনে ডিসিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সেখানে প্রতিটি মন্ত্রণালয়, বিভাগের নির্বাচন কমিশনের সঙ্গে মাঠ পর্যায়ের প্রশাসনের কাজ নিয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে।

এ প্রসঙ্গে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ইসিকে এবার দাওয়াত দেওয়া হয়েছে। আমরা ইনশাআল্লাহ যাব। এখানে আমাদের বার্তা থাকবে- যেহেতু ইসির কাজ হলো নির্বাচন করা। আর নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন। জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব (রিটার্নিং অফিসার) পালন করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী থাকে। নির্বাচন কাজে তারা সহায়তা করতে বাধ্য।

তিনি জনান, ইসি বিশ্বাস করে, এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে তারা করতে চান। আর সেজন্য দল নিরপেক্ষ ডিসিদের রিটার্নিং অফিসার নিয়োগে কঠোর থাকবে কমিশন। একইসঙ্গে ইসির নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রয়োজনে কমিশন এ বিষয়ে পাইলটিং করতে পারে। কারণ, বর্তমান ইসি একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এ নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই।

আনোয়ারুল ইসলাম বলেন, মাঠপ্রশাসন যাতে ইসির নির্দেশনা প্রতিপালন করে সে বিষয়ে কঠোর তাগিদ দেওয়া হবে। মাঠপ্রশাসন যে কোনো খারাপ উদাহরণ সৃষ্টি করতে না পারে সে বিষয়েও ইসির নজর রয়েছে।

তিনি জানান, ইতোপূর্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, এ মাঠপ্রশাসনকে দিয়েই নির্বাচনগুলো হয়েছে। সুতরাং, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেসার থাকবে না; কোনো ধরনের প্রভাব থাকবে না।

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছে অনেক দল, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আনোয়ারুল ইসলাম বলেন- আমাদের এ বিষয়ে বলার সময় এখনও আসেনি। আরেকটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা বলতে আরও সময় লাগবে। এ বিষয়ে আমরা এখনও কিছু বলতে চাচ্ছি না। সময়ই বলে দেবে, সময়ই আমাদের গাইড করবে। সময়ই বলবে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি। কারণ আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি।

সীমানা নির্ধারণের বিষয়ে আইনগত সংশোধনের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, আইন পরিবর্তনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। সীমানা নির্ধারণ প্রক্রিয়াটি একটা জটিল প্রক্রিয়া। সেক্ষেত্রে বিদ্যমান আইন সংশোধন হলে আমরা (সীমানা নির্ধারণে) ব্যবস্থা নেব। এক্ষেত্রে প্রশাসিনক ব্যবস্থাপনার সুবিধা, উন্নয়ন কর্মকাণ্ড, জনসংখ্যার বিষয়. ভৌগলিক অবস্থা, বাস্তবতার পরিপ্রেক্ষিতে মানুষের সুবিধা-অসুবিধা দেখে তা করা হবে।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের