,

পাসপোর্ট করতে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে পাসপোর্ট করতে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগবে, কেন? পাসপোর্ট আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর, না ডাকাত, তা পুলিশ ভিন্নভাবে বিচার করবে। কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করা হয়নি। এসব দেশের নাগরিক হিসেবে পেয়েছি। পাসপোর্ট এই দেশের নাগরিকদের একটা পরিচয়পত্র। এখানে পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে? আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।’

এ সময় প্রধান উপদেষ্টা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দিয়ে বলেন, ‘প্রশাসনের কাজের ক্ষেত্রে একে-অপরের ওপর দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না। প্রশাসনে শৃঙ্খলাভঙ্গ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘টাকা দিলেই মেলে জন্মসনদ, টাকা ছাড়া মেলে না- এটা হতে পারে না। এখন থেকে সব সেবা অনলাইনে দিতে হবে।’ একইসঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী