সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন সাদ অনুসারীরা

news-image

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। রোববার দুপুর ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করেন, যার বাংলা তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষে শুরু হবে আখেরি মোনাজাত।

এদিন আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ইজতেমায় আগত মুসল্লিরা নামাজ, তাসবিহ-তাহলিল, জিকির-আজকার ও ইবাদত-বন্দেগির মাধ্যমে শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত করেছেন।

এ পর্বের আখেরি মোনাজাত আরবি ও উর্দু ভাষায় পরিচালিত হওয়ার কথা রয়েছে। গতকাল বাদ ফজর তাবলিগের ছয় উসুলের ওপর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ, যার তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। এছাড়া দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচক বয়ান পেশ করেন এবং তাৎক্ষণিকভাবে বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসি ভাষায় অনুবাদ করা হয়।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৫০টিরও বেশি দেশের প্রায় ১,৭০০ বিদেশি মেহমান উপস্থিত হয়েছেন। এর মধ্যে অস্ট্রেলিয়া, আলজেরিয়া, বাহরাইন, কম্বোডিয়া, কানাডা, চীন, ফিজি, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, সুদান, থাইল্যান্ড ও তিউনিশিয়া থেকেও সাদ অনুসারীদের আসতে দেখা যায়।

বিদেশি মেহমানদের জন্য ইজতেমা ময়দানে বিভিন্ন ভাষাভাষী ও মহাদেশ অনুসারে পৃথক তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার এবারের আয়োজন শেষ হলেও, আগামী বছর নতুন উদ্দীপনায় বিশ্ব মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় সমাবেশ আয়োজনের প্রস্তুতি আবারও শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি