সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না : ফারুক

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না। আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ১৬ বছর হাসিনার কাছে মাথানত করি নাই। জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলেও আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথানত করবো না।’

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও পবিত্র মাহে রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি’ শীর্ষক নাগরিক সমাবেশে তিনি একথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘এখন নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হয়েছে। কেউ মনে হয় একটু যেন গোলমাল করে ফেলছে। একটা যেন কোথায় কীসের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উদ্দেশে তিনি বলেন, ‘তিনবার জাতীয় নির্বাচনে বৈধতা দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে আপনি সহযোগিতা করেছেন। আর আপনার দল আজ বিলীন হওয়ার পথে।’

বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আরও বলেন, ‘বিগত ১৬টি বছরে আমরা অনেক কষ্ট করেছি, অনেক কটুক্তি শুনেছি, অনেক ব্যথা পেয়েছি, অনেক জেল-জুলুম খেটেছি। জনগণের কথা বলতে গিয়ে এই প্রেস ক্লাবের সামনে থেকেই আমাদের নেতৃবৃন্দদের গ্রেফতার করা হয়েছে। এই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আজকে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার সরকার।’

 

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল