,

আখাউড়ায় মা’কে খুন করলেন ছেলে, পুলিশের হাতে আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে নাসিমা আক্তার নামে এক মা তার ছেলের হাতে খুন হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রয়ারি) সকালে শয়ন কক্ষের বিছানা থেকে ঐ নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। খুন হওয়া নাসিমা আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে সিরাজ মিয়া (১৯) কে আটক করে পুলিশ।
পুলিশ ও স্হানীয়রা জানায়, খুন হওয়া নারীর স্বামী ও ছেলে শুক্রবার ভোরে নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখেন বিছানাতেই তার স্ত্রী নাসিমা আক্তারের লাশ পড়ে আছে।পরে পুলিশকে খবর দিলে এসে শয়ন কক্ষের বিছানা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ছেলে সিরাজ কে আমরা আটক করেছি। সম্পওি বিরোধে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য তার মাকে সে খুন করেছে।মরদেহ ময়নাতদন্ত জন্য জেলা সদরে মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট