,

বাংলাদেশে ইপিজেড স্থাপন করতে চায় আমিরাত

news-image

বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনে আগ্রহের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ এর সম্মেলনস্থলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপকালে আমিরাতের বাণিজ্যমন্ত্রী ইপিজেড স্থাপনে তার ইচ্ছার কথা জানান। প্রধান উপদেষ্টা নীতিগতভাবে পৃথক ইপিজেড স্থাপনের ব্যাপারে সম্মত হয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি জানান, ইপিজেড নির্মিত হলে আমিরাতের বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে। এর ফলে দেশে প্রচুর চাকরির সুযোগ তৈরি হবে।

শফিকুল আলম আরও জানান, এদিন অধ্যাপক ইউনূস দুবাইয়ে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন। প্রবাসীরা তাদের ভিসা জটিলতাসহ বিভিন্ন সমস্যা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী