,

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিকল্প নেই: আলী রীয়াজ

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার ভারসাম্য আনতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিকল্প নেই বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ।

তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় ভারসাম্য আনতেই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করেছে কমিশন। কারণ প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস এবং ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠায় সংবিধানের ওই অনুচ্ছেদটি সংশোধনের বিকল্প নেই বলে মনে করে তার কমিশন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ ভবনের এলডি হলে সংবিধান সংস্কার কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, ক্ষমতার কেন্দ্রীকরণ রোধের জন্যে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে জোরদার করার পাশাপাশি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্যে সুপারিশ করেছি। এর অন্যতম হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাসের জন্যে বিভিন্ন ধরণের ব্যবস্থার সুপারিশ করেছি, যার মধ্যে তিনি যেন একাধিক পদের অধিষ্ঠিত হতে না পারেন সেটা সুপারিশ করেছি, তার নিজের দলের সংসদ সদস্যদের কাছে জবাবদিহির ব্যবস্থার জন্যে ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাব দিয়েছি।

তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিকদের সুবিচার প্রাপ্তির জন্যে বিভিন্ন ধরণের পদক্ষেপের সুপারিশ আছে। নাগরিকদের অধিকারগুলো সম্প্রসারণের ওপর জোর দিয়েছি এবং সেগুলো বলবৎকরণে রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছি।

ড. আলী রীয়াজ জানান, তার সংস্কার কমিশন মনে করে, শক্তিশালী গণতন্ত্র তৈরি এবং তাকে স্থায়ী করতে হলে, ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলার উপায় হচ্ছে ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্যে প্রতিষ্ঠান তৈরি, সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায় থেকে শাসনব্যবস্থার সবস্তরে নাগরিকদের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করতে হবে, তাদের প্রতিনিধিত্বকে কার্যকর করে তুলতে হবে।

সংবাদ সম্মেলনে সংবিধান সংস্কার কমিশন সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী