,

বাঞ্ছারামপুরে বেপরোয়া  ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার 

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর  : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ফারহানা ইয়াসমিন শিল্পী (৪৬) নামের এক স্কুল শিক্ষিকার।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের বটতলী এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। ওই স্কুল শিক্ষিকা বাঞ্ছারামপুর এস এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাঞ্ছারামপুর উপজেলার খোশকান্দি গ্রামের গ্রামের মৃত মোহাম্মদ শাজাহান আলমের স্ত্রী। নিহত ফারজানা ইয়াসমিন শিল্পী দুই সন্তান রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ওই শিক্ষিকা তার এক আত্মীয়র সঙ্গে মোটরসাইকেল যোগে উজানচর থেকে বাঞ্ছারামপুর আসার পথে বাঞ্ছারামপুর হোমনা সড়কের পূর্ব বাঞ্ছারামপুরের বটতলী মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, আমি শুনেছি ফারজানা ইয়াসমিন শিল্পী বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক আমাদের বিদ্যালয় তার মতো একজন মেধাবী শিক্ষককে হারিয়ে গভীর শোকাহত।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। চালক পলাতক থাকায় ট্রাকের নিরাপত্তার জন্য থানায় এনে ট্রাকটি রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট