,

হামলায় নিহত যুবকের ময়নাতদন্ত সম্পন্ন, নেওয়া হচ্ছে শহীদ মিনারে

news-image

ঢামেক প্রতিবেদক : গাজীপুরের ধীরাআশ্রম এলাকায় সাবেক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কাসেম খানের (২০) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নতন্ত্র সম্পন্ন হয়। পরে জানাজার জন্য তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা রাসেল জানান, আমার এলাকার ছোট ভাই। শুক্রবার দিবাগত রাতে তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আজ বিকেল তিনটায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায় কাশেম খান। পরে ঢামেক হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এখন তাকে জানাজা দেওয়ার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরও জানায়, তার বাড়ি গাজীপুর জেলার গাছা থানার বোডবাজার দক্ষিণ কলমেশ্বর এলাকায়। সে ওই এলাকার মৃত হাজী জামালের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহত কাসেমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এখন তাকে জানাজা দেওয়ার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কাসেম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী