শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেশিন টুলস্ ফ্যাক্টরি পরিদর্শন করলেন সেনাপ্রধান

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে অবস্থিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গতকাল মঙ্গলবার বিএমটিএফ লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরস মিটিংয়ে যোগ দেন সেনাপ্রধান। এ সভা শেষে সেনাবাহিনীর প্রধান বিএমটিএফের বিভিন্ন কারখানা পরিদর্শন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পরিদর্শনকালে বিএমটিএফ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেজর জেনারেল মো. নাহিদ আসগর সেনাপ্রধানকে উৎপাদন ক্ষেত্রে সর্বশেষ অগ্রগতি, জাতীয় শিল্প প্রবৃদ্ধিতে এবং প্রতিরক্ষা খাতে এর ভূমিকা সম্পর্কে অবহিত করেন। সেনাবাহিনীর প্রধান বিভিন্ন উৎপাদন ইউনিট পরিদর্শনের সময় শিল্পপণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভরতার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি এবং উদ্ভাবনী উৎপাদন-প্রক্রিয়ার ওপর জোর দেন। তিনি স্থানীয় উৎপাদনক্ষমতা বৃদ্ধি, উচ্চমান বজায় রাখা এবং বাংলাদেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখার ক্ষেত্রে বিএমটিএফ লিমিটেডের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন। এ সময় সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ও বিএমটিএফ লিমিটেডের ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের