,

আজ থেকে দেশব্যাপী বিএনপির সভা-সমাবেশ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় আজ বুধবার থেকে দেশব্যাপী সভা-সমাবেশ শুরু করছে বিএনপি। আজ খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালী জেলায় সমাবেশ হবে। পর্যায়ক্রমে আগামী ১০ দিনে ৬৪ জেলাতেই বিভিন্ন জনদাবিতে সমাবেশ করবে দলটি। এসব সমাবেশে বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা অংশ নিচ্ছেন।

বিএনপি জানিয়েছে, আজ থেকে শুরু হওয়া এসব কর্মসূচি রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে জেলা ও মহানগর পর্যায়ে অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় নেতাদের তত্ত্বাবধানে সাংগঠনিক সমন্বয়করা স্থানীয় পর্যায়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করবেন। সমাবেশগুলোতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের নেতারা অংশ নেবেন। পরবর্তী পর্যায়ে ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন জেলা ও মহানগরে একই ধরনের কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে দলটি।

আজ লালমনিরহাটে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খুলনায় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ব্রাক্ষণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, পটুয়াখালীতে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সুনামগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী উপস্থিত থাকবেন। ১৬ ফেব্রুয়ারি ফেনীতে সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অংশ নেবেন। এ ছাড়া ২৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জের শিবালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম