,

দেশ ছেড়ে পালানোর সময় শেখ হেলালের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। বিমানের টিকিট চেকিংয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইন-শৃঙ্খলা বাহিনী।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি সূত্র বলছে, মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার ছিলেন। শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মুরাদ। গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ থাকতো। টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য করে বিপুল সম্পদের মালিক বনে যান মুরাদ।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র হত্যায় বিপুল অর্থের যোগান দেন সোহেল মুরাদ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী