সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ সম্পদ: ছেলেসহ কামাল মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা

news-image

অনলাইন প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া সাবেক এই শিল্পমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপব্যবহারের মাধ্যমে ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জনের তথ্য মিলেছে। এটি তার জানা আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।

এছাড়া আওয়ামী লীগের সাবেক এই প্রতিমন্ত্রীর স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার লেনদেন হওয়ার তথ্য দিয়ে দুদক কর্মকর্তা বলেন, এসব লেনদেন সন্দেহজনক। প্রথম মামলায় আসামি হয়েছেন কেবল কামাল মজুমদার।

দ্বিতীয় মামলায় কামাল মজুমদারের সঙ্গে আসামি হয়েছেন শাহেদ আহমেদ মজুমদার। শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে অপব্যবহারের মাধ্যমে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের তথ্য মিলেছে।

দুদকের অভিযোগে বলা হয়, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের স্ত্রী শাহিদা কামালের নামে কোনো আয়কর নথি ও ব্যাংক হিসাব পাওয়া যায়নি। তথাপি তার নামে-বেনামে সম্পদ থাকতে পারে। এজন্য তার প্রতি দুদক আইন ২০০৪ এর ২৬ (১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত হয়েছে।

ক্ষমতার পটপরিবর্তনের পর গত বছরের আগস্টে কামাল মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ১৯ অক্টোবর তাকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যার ঘটনায় তার বিরুদ্ধে কাফরুল থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট