,

এনআইডির তথ্য পাচারে ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে: সিনিয়র সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা গ্রহণকারী ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গ করে তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচারের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এনআইডির তথ্য ফাঁসে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম পোর্ট অথরিটি, অর্থ মন্ত্রনালয়ের আইবাস ও ইউসিবি ব্যাংকের উপায়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিন দিনব্যাপী এনআইডি যাচাই সেবাগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথা জানান।

তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে আমরা তথ্য পাচারের প্রমাণ পেয়েছি। এ ঘটনা আরও খতিয়ে দেখা হচ্ছে। তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

ইসি সচিব জানান, এ পর্যায়ে নির্বাচন কমিশনের কাছ থেকে ১৮২টি প্রতিষ্ঠান এনআইডির তথ্য যাচাই করে। এসবের মধ্যে বেশকিছু প্রতিষ্ঠান থেকে আরও অন্য প্রতিষ্ঠান সেবা নিচ্ছে, যা চুক্তির শর্ত ভঙ্গ করে। কোন প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন, যতটুকু নিচ্ছে তা বেশি নিচ্ছে কিনা তা পর্যালোচনা করা হবে অংশীজনদের সঙ্গে।

এর আগে চুক্তির শর্ত ভঙ্গ করে তথ্য পাচারের দায়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে এনআইডি সেবার চুক্তি বাতিল করেছে ইসি। এই পর্যায়ে আরও ৫টি প্রতিষ্ঠান চুক্তির শর্ত ভঙ্গ করার তথ্য পেয়েছে সংস্থাটি।

নতুন করে তথ্য পাচারের দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ঘটনা আরও খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী