,

ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ৬ প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্থ আমিরাতসহ অন্যান্য প্রবাসীদের ছয় সদস্য। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রমনা জোনের পুলিশ সদস্যরা তাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যান। প্রতিনিধি দলে রয়েছেন- মীর রাজিব, খালেদ সাইফুল্লাহ, ইয়াসিন অপূর্ব, মিজানুর রহমান, মাইনুদ্দিন ও নাঈম।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে যাত্রা শুরু করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের বাধায় সেখানেই অবস্থান করে বিক্ষোভ করেন প্রবাসীরা। পরে উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার ডাক আসলে তারা আন্দোলন স্থগিত করেন। তবে তারা আশানুরূপ ফলাফল না আসলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।

তারা সাংবাদকিদের বলেন, ‘দুবাই থেকে ফেরত আসার পর বারবার আশ্বাস পেলেও আমরা এখন পর্যন্ত তার (প্রধান উপদেষ্টা) সঙ্গে দেখা করতে পারিনি। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছি। যদি আমাদের দাবি পূরণ না হয় তবে রেমিট্যান্স বন্ধের মতো ঘোষণাও আসতে পারে।’

প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দেওয়া, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করা ও প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়াসহ ৫ দফা দাবি নিয়ে গত ৭ ফেব্রুয়ারি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী