,

গাজীপুরে বাড়িতে আটকে কোপানো হয় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

news-image

ঢামেক প্রতিবেদক : গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয়দের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ১১ শিক্ষার্থী।

আহতরা হলেন- শুভ শাহরিয়া (২০), মো. ইয়াকুব (২৪), গৌরব ঘোষ (২২), মো. কাশেম (১৭), মো. হাসান (২২), মো. হিমেল (২০), ওমর হামজা (২১), মো. আবীর খান (২২), রোহান আহমেদ (২২), মোহাম্মদ নাঈম (২১) ও সাব্বিন খান মিলন (২২)।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তাদেরকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে আনা হলে আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। বাকিদের মধ্যে ছয়জনকে ২০০ নম্বর ওয়ার্ডে এবং দুইজনকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেওয়া হয়েছে।

আহত ইয়াকুবের ভাই নাসির জানান, রাত অনুমানিক সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ৩১নং ওয়ার্ডের ধীরাশ্রম এলাকায় আ ক ম মোজাম্মেল হকের বাড়ি যান। পরে স্থানীয় আওয়ামী লীগের সমর্থক লোকজন তাদের ওপর হামলা করে ও এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বাড়ির ভেতরে আটকে পড়া বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অনেককে কুপিয়ে জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য ১১ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় বলেও জানান তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুর থেকে আহত অবস্থায় ১১ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রোহান আহমেদ,নাঈম ও হাসান- এই তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি আটজনের মধ্যে ছয়জনকে ২০০ নম্বর ওয়ার্ড ও দুইজনকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী