,

ডিবিতে শাওনকে জিজ্ঞাসাবাদ চলছে

news-image

অনলাইন প্রতিবেদক : রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনকে ডিবি হেফাজতে নেওয়ার পর এখনো জিজ্ঞাসাবাদ চলছে।

গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে এসেছে।

এরপরই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে একটি মাইক্রোবাসে সরাসরি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বর্তমানে সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে একইদিন সন্ধ্যায় এই অভিনেত্রীর জামালপুরে নরুন্দি রেলওয়ে সংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, শাওনকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি। তিনি যেসব তথ্য দিচ্ছেন তা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে মামলা হবে কি-না বা কোনো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে কি-না সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, ভারতে আওয়ামী লীগের অনুষ্ঠিত একটি সভায় শাওন অংশ নিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে। সেই বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী