,

সাইফের বাড়িতে চুরির ঘটনা সাজানো, নেপথ্যে কারিনা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। আবার এই হামলাকে কেন্দ্র করে আসছে নিত্য নতুন তথ্যও। আবার অনেকে উদ্ভট কিছু বিষয়ও দাবি করে বসছেন!

পাঁচ দিনের মাথায় হাসপাতাল থেকে যখন সাইফকে ছেড়ে দেওয়া হয়, তখন তার চেহারা দেখে চমকে ওঠেন সকলে। হাতের কব্জি ও ঘাড়ের কাছে ব্যান্ডেজ ছাড়া সারা শরীরে ক্ষতের কোনো চিহ্ন নেই। চোখে-মুখে উজ্জ্বলতা দেখে সন্দেহের দানা বাঁধে অনেকের মনে। কেউ কেউ এই ঘটনাকে সাজানো বলেও অভিহিত করেন!

এবার সইফ-কাণ্ডে চুরির ঘটনা সব সাজানো বলে দাবি করেছেন এক অভিনেতা। তিনি জানান নেপথ্যে রয়েছেন স্ত্রী কারিনা কাপুরই!

বলিউডে ছোট-বড় যে কোনো বিষ নিয়ে প্রায়ই মতপ্রকাশ করে থাকেন অভিনেতা তথা স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান। নিজের এই কথার জন্য একাধিকবার আইনি বিড়ম্বনায়ও পড়তে হয়েছে কমল আর খানকে। এবার সাইফকে মাত্র পাঁচ দিনে পায়ে হেঁটে বাড়ি ফিরতে দেখে সন্দেহ প্রকাশ করেন তিনি।

কমলের কথায়, ‘সাইফকে ছয় বার ছুরি দিয়ে কোপানো হলো আর হামলাকারীকে একটা আঁচড় পর্যন্ত দেননি সাইফ! যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি মুখেরও কোনো মিল নেই। তাই আমার মনে হয় সে রাতে ওদের বাড়িতে কেউ আসেনি, আর এটা সাইফ-কারিনার ঝগড়ার পরিণতি।’

যদিও কমলের এই দাবি কেউ বিশেষ পাত্তা দিতে নারাজ। উলটো তাকে নিয়ে অনেকের মত- শুধু দৃষ্টি আকর্ষণ করতেই এমন মন্তব্য করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট