শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে ছিনতাই ঠেকাতে হালকা অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক-মহাসড়কগুলোতে ছিনতাই ঠেকাতে দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্টের ‘স্মল আর্মস’ (হালকা বা ছোট অস্ত্র) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে বারোটায় রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়েছে, এমন অভিযোগে অত্যন্ত কঠোরতা আরোপ করা হয়েছে। ব্যাপক ধড়-পাকড়ের ফলে অসংখ্য ছিনতাইকারী আটক হয়েছে। যার ফলে গত ১৫ দিন ধরে ছিনতাইয়ের পরিমাণ আগের তুলনায় কমে এসেছে। আমাদের এই কার্যক্রম শক্তভাবে অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ছিনতাই করা বা অস্ত্র দেখিয়ে ছিনতাই করার বিষয়গুলো আমার গোচরীভূত হয়েছে। আমাদের লোকবল কম। দেখা যায় অনেক সময় ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা কিছু করতে পারেন না। সেজন্য তাদেরকে ‘স্মল আর্মস’ বা হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল রাতে ধানমন্ডি ৩২ নম্বরে হামলার ও ভাঙচুর ঠেকাতে কি উদ্যোগে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে রিপোর্ট নিয়েছি।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম. এ. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান