,

২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : এক পর্বের দুই ধাপে দুটি আখেরি মোনাজাত শেষ করে ২০২৬ সালে পৃথকভাবে দুই ধাপে ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে শুরায়ি নেজাম বা জুবায়ের পন্থীরা।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় আখেরি মোনাজাতের পর তারা এই তারিখ ঘোষণা করেন। ২০২৬ সালের ৫৯তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ হবে ২০২৬ সালের ২, ৩, ৪ জানুয়ারি ও দ্বিতীয় ধাপ হবে ৯, ১০, ১১ জানুয়ারি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব কথা জানান। এর আগে টঙ্গীর তুরাগতীরে হেদায়েতি বয়ানের পর শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা শান্তি ও কল্যাণ কামনায় অশ্রুসিক্ত নয়নে আখেরি মোনাজাতে শেষ হয়েছে।

মোনাজাত করেন বাংলাদেশের তাবলিগের আমির, শুরায়ে নেজামের মুরব্বি মাওলানা জোবায়ের। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।

সরেজমিন দেখা যায়, ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই নেই। ভেতরে ঠাঁই না পেয়ে মুসল্লিদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশের বাড়ির ছাদে। কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী