,

অনলাইনে মামলা দায়েরের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুলিশকে দেশজুড়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এবং স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

বর্তমানে কোনো মামলা দায়ের করতে হলে সরাসরি নিকটস্থ থানায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও নানান ধরনের দুর্ভোগের সৃষ্টি করে।

অধ্যাপক ইউনূস বলেন, পুলিশের উচিত ৯৯৯ এর মতো একটি নির্দিষ্ট হটলাইন নম্বর প্রতিষ্ঠা করা, যেন দেশের যে কোনো স্থান থেকে অভিযোগকারী প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়ের করতে পারেন। এটি জনগণের মামলা দায়েরের ঝামেলা কমাবে। তিনি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে দ্রুত অনলাইনে এফআইআর দায়েরের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা আইজিপিকে অনলাইনে মামলা দায়ের সংক্রান্ত তথ্য প্রদানের জন্য একটি বিশেষ কল সেন্টার স্থাপন করারও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যারা অনলাইনে মামলা দায়ের করতে সমস্যায় পড়বেন, তারা সহজেই এই কল সেন্টার থেকে সহায়তা নিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী