,

যাত্রাবাড়ীতে দুই বোনকে ধর্ষণ, আটক ১

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে বাকপ্রতিবন্ধীসহ আপন দুই বোনকে ধর্ষণের ঘটনা ঘটেছে। নিপীড়নের শিকার দুজনের বয়স (৮) ও (১৬) (বাকপ্রতিবন্ধী) বছর। এ ঘটনায় রেজাউল করিম (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে গোলাপবাগ বউবাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

নিপীড়নের শিকার ২ মেয়ের মা বলেন, আমি ফুটপাতে পিঠা বিক্রি করে সংসার চালাই। যাত্রাবাড়ী গোলাপবাগের বউবাজারে একটি বাড়ির নিচ তলায় ভাড়া থাকি। আমার দুই মেয়ের মধ্যে ১৬ বছর বয়সী যে মেয়েটা সে বাকপ্রতিবন্ধী ও আরেকজনের বয়স ৮ বছর। ঘটনার সময় তারা দুজনই বাসায় একা ছিল। তাদের বাবা বাসায় ছিল না। আমি ব্যস্ত ছিলাম ফুটপাতে পিঠা বিক্রি নিয়ে। এ সময় ওই বাসার ভাড়াটিয়া রেজাউল করিম (৫০) আমার ঘরে গিয়ে দুই মেয়েকে ধর্ষণ করে। আবার দুই সন্তানের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে করিমকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাসায় এসে আমার দুই মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পাই। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভর্তি দেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় রেজাউল করিম নামে একজনকে আমরা আটক করেছি। ওই দুই মেয়েকে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর