,

শেরপুর জেলা কারাগারের কয়েদির মৃত্যু

news-image

জেলা প্রতিনিধি : শেরপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হুমায়ুন কবীর (৪৬) নামে জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হুমায়ুন শ্রীবরদী উপজেলার খাটিয়াডাঙ্গা গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে। তিনি ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ছিলেন।

তাকে গত ২০ জানুয়ারি চেক প্রতারণার একটি মামলায় সাজামূলে জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোছা. আসমা আক্তার।

কারাগার সূত্রে জানা যায়, কয়েদি হুমায়ুন কবীর গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে হঠাৎ বুকের বাম পাশে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান।

জেলা সদর হাসপাতালের আরএমও ডা. হুমায়ুন আহমেদ নূর বলেন, তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার প্রায় আধা ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার হার্ট অ্যাটাক হয়েছিল।

এ ব্যাপারে শেরপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত সুপার ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোছা. আসমা আক্তার বলেন, মঙ্গলবার বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে যথাযথ প্রক্রিয়ায় হুমায়ুন কবীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি আজ সন্ধ্যায় ঢাকা পোস্টকে জানিয়েছেন তারা।

মো. নাইমুর রহমান তালুকদার/এএমকে

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট