,

কণ্ঠশিল্পী মনির খানের বাবা মারা গেছেন

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান।

মনির খানের ভ্যারিফায়েড ফেসবুক থেকে অ্যাডমিন প্যানেল থেকে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওই পোস্টে আরও জানানো হয়, আগামীকাল বুধবার বলো ১১টায় নিজ গ্রামে মাহবুব আলী খানের জানাজা অনুষ্ঠিত হবে। পোস্টে মরহুমের জন্য দোয়া চাওয়া হয়েছে।

মনির খান গত কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন। একক অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী।

বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন মনির খান। মাঝে দলত্যাগ করলেও এখন তাকে বিএনপির নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট