,

৪০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : ৪০ বাংলাদেশিসহ মোট ৪৬ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। রোববার মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগ এ তথ্য জানিয়েছে।

রাজ্য ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নূর বলেছেন, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ১ এবং টার্মিনাল ২ দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন, যাদের পাঠানো হয়েছে, তাদের বেশ কয়েকটি অভিযানে আটক করা হয়েছিল। পরে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (সংশোধনী ২০০২) ও অভিবাসন নিয়ন্ত্রণ আইন ১৯৬৩ এর অধীনে আইনি প্রক্রিয়া শেষে, ইমিগ্রেশন ব্যবস্থায় কালো তালিকাভুক্ত করে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। যাতে করে এ অভিবাসিরা আর মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।

পরিচালক জানিয়েছেন, মোট ৪৬ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪০ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন ভারতীয় পুরুষ এবং ১ জন সিরিয়ান নারীসহ আরও দুজন অভিবাসী রয়েছেন। যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট