,

একই অসুখে ভুগছে জয়া ও তার কুকুর

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢালিউডের পাশাপাশি নিয়মিত কাজ করছেন টালিউডেও। আবার বলিউডেও ওঠাবসা রয়েছে তার। তবে কাজ হোক বা ব্যক্তিগত জীবন, প্রায় সময়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল জয়ার একটি ভিডিও। তাতে দেখা যায়, গাড়িতে করে নিজের পোষা কুকুরকে কোলে নিয়ে ছুটছেন জয়া। জানালেন, তিনি ও তার পোষ্য নাকি একই অসুখে ভুগছেন।

রোববার দুপুরে ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাগ করে নেন জয়া আহসান। তাতে দেখা যায়, তার পোষা এক দেশি কুকুরের গায়ে শীতের পোশাক। জয়া নিজেও পরে নিয়েছেন একটি কানটুপি। বোঝা যাচ্ছে, জয়া ও তার পোষ্য উভয়ই ঠান্ডা সহ্য করতে পারছেন না।

সেই ভিডিওটির ক্যাপশনে জয়া লেখেন, ‘আমাদের মাঝে সবচেয়ে ছোট সদস্য জিমি। আমাদের একসাথেই ঠান্ডা লেগেছে, তাই ডাক্তারের কাছে যাচ্ছি।’

জয়ার এই ভিডিও ছড়িয়ে পড়তেই নানা মন্তব্যে অনুরাগীরা ভরিয়ে তোলেন। বিশেষ করে প্রাণিপ্রেমিরা তাদের এই মুহূর্ত দেখে আপ্লুত হয়ে পড়েন অনেকটা। একইসঙ্গে দ্রুত সুস্থতার কামনাও করেন তারা।

এদিকে এক ফেসবুক পোস্টে তার তিন পোষ্যের ছবি একটি ছবি ভাগ করে নেন জয়া। সেখানে বিদেশি কুকুরের পাশাপাশি দেখা মেলে সেই দেশি কুকুরের। অভিনেত্রী জয়া সেই দেশি কুকুরকে অ্যাডপ্ট করেছেন বলে তাকে প্রশংসায় ভরিয়ে তোলেন নেটিজেনরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট