সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালো রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। যা রোববার থেকে কার্যকর হবে। দুই পক্ষের মধ্যে হওয়া এই চুুক্তিকে স্বাগত জানিয়েছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যে পদক্ষেপ যুদ্ধবিরতি নিয়ে আসে, গাজার মানুষের ভোগান্তি কমায় ও ইসরায়েলের নিরাপত্তা বাড়ায় সে ধরনের বিষয়কে আমরা স্বাগত জানাই।

তবে এখনো কোনো পক্ষকে অভিন্দন জানানোর সময় আসেনি। এ জন্য চূড়ান্ত প্রক্রিয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২০ জন শিশু এবং ২৫ জন নারী। এছাড়া আহত হয়েছে আরও ২৩০ জনের বেশি মানুষ।

প্রায় ৪৬০ দিন ধরে চলা সংঘাতে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বুধবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে জানান, চুক্তিটি আগামী ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, এই চুক্তি গাজার জনগণ এবং ইসরায়েলি বন্দিদের জন্য স্বস্তি এনে দেবে। গাজা সংঘাতের কারণে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তা সমাধানে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, গাজায় ১০ লাখের বেশি মানুষকে তারা সহায়তা দিতে প্রস্তুত। তবে এক্ষেত্রে সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়া দরকার।

সূত্র: আল-জাজিরা

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট