,

এক আমের দাম ১৬০০ টাকা!

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওড়ের একটি মসজিদে দান করা একটি আম উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৬শ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার ইটনার মৃগা ইউনিয়নের লাইমপাশা ইউনিয়নের পশ্চিমপাড়ার বায়তুল-আমান জামে মসজিদে জুমার নামাজের নিলাম অনুষ্ঠিত হয়।

১ হাজার ৬শ টাকায় আমটি কিনেছেন লাইমপাশা ইউনিয়নের পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।

মাসুম বিল্লাহ বলেন, মসজিদে দানের জিনিসপত্রগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়াও বরকত রয়েছে। বরকতের উসিলায় আমটা এত দামে কিনেছি।

মহল্লার মুসল্লি আক্তার হোসেন বলেন, মসজিদে দান করা সব কিছু জুমা নামাজের আগে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। আমের পাশাপাশি এক হালি ডিম ২০০ টাকায় বিক্রি হয়েছে। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

জানা গেছে, প্রতি জুমায় কিছু না কিছু দানের জিনিসপত্র নিলামে বিক্রি করা হয়। আগের শুক্রবারের নিলামে একটি লেবু ৪০০ টাকায় বিক্রি হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট