,

বাড়বে শীত, আসছে শৈত্যপ্রবাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : কয়েকদিন বিরতির পর বুধবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে আবারও জেঁকে বসতে পারে শীত। তাপমাত্রা কমে সেই সঙ্গে থাকবে ঘন কুয়াশা। ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা কমতে থাকবে। দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর ক্রমশ তাপমাত্রা কমে তা দক্ষিণাঞ্চলের খুলনা ও যশোরের দিকে ছড়াতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘রাজধানীতে শৈত্যপ্রবাহ হতে পারে কি না তা এখনেই বলা যাচ্ছে না। তবে গত কয়েকদিনের চেয়ে কাল থেকে শীত আরও বাড়তে পারে। চলতি সপ্তাহের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হবে।’

তিনি আরও বলেন, এভাবে ক্রমশ তাপমাত্রা হ্রাস অব্যাহত থাকতে পারে টানা ছয় দিন। এরপর আবার দু-একদিন শীত কিছুটা কমে আবারও শৈত্যপ্রবাহ হতে পারে।

চলতি মাসের শুরুর দিকে আবহাওয়া অফিস জানায়, জানুয়ারিতে দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে ১-২টি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) এবং দেশের অন্যত্র ২-৩টি মৃদু (১০-০৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে