,

সীমান্ত স্কয়ার থেকে ৭ মিনিটে ১৫৯ ভরি সোনা চুরি, চোরদের শনাক্ত

news-image

অনলাইন প্রতিবেদক : দোকানের শাটার নামিয়ে তালা দিয়ে নামাজে যান বিক্রয়কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যে দোকানের সামনে আসেন নয়জন। তাদের মধ্যে দুজন ছাড়া বাকি সবার মুখে মাস্ক। এরপর একজন একটি চাদর মেলে ধরে দোকানের শাটার ঢেকে ফেলেন।

ঠিক তখন দুইজন চাদরের পেছন দিকে গিয়ে শাটারের তালা কাটেন ও একজন দোকানের ভেতরে ঢোকেন। বাকি আটজন আশপাশের দোকানে গিয়ে জিনিসপত্র কেনার নামে সেসব দোকানের বিক্রয়কর্মীদের ব্যস্ত রাখেন। সাত মিনিট ২৫ সেকেন্ড পর দোকানের ভেতর থেকে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে আসেন চোর চক্রের এক সদস্য। পরে একে একে বেরিয়ে যান সবাই।

রাজধানীর ধানমন্ডি এলাকার সীমান্ত স্কয়ারের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের এক সোনার দোকানে গত শুক্রবার জুমার নামাজের সময় চুরি হয়। দোকানটির সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির এই দৃশ্য ধরা পড়ে। পরে এ ঘটনায় দোকানের মালিক কাজী আকাশ বাদী হয়ে মামলা করেন। তার দাবি, দোকান থেকে প্রায় ১৫৯ ভরি সোনার গয়না নিয়ে গেছে চোরেরা।

চুরির চার দিনের মাথায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে সব চোরকে শনাক্ত করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ বলছে, চোর সবাই শনাক্ত। তাদের গ্রেফতারে অভিযান চলছে। তারা সবাই আত্মগোপনে রয়েছেন।

চুরির বিষয়ে চাইলে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান মঙ্গলবার (৭ জানুয়ারি) জাগো নিউজকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে সব চোরকে শনাক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। চোরদের ধরতে অভিযান চলমান। আশা করছি শিগগির গ্রেফতার করা যাবে।

চুরির সঙ্গে দোকানের কেউ জড়িত কি না জানতে চাইলে তিনি বলেন, চোরদের গ্রেফতার করা গেলে তাদের জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে জানা যাবে।

পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে গত শুক্রবার দুপুর ১টা ১ মিনিটের দিকে নয়জন দোকানের সামনে আসেন। এর সাত মিনিট পর ব্যাগে ভরে সোনা নিয়ে বেরিয়ে যান তারা। তাদের দুইজন বাদে সবার মুখে মাস্ক ছিল। চুরির সঙ্গে বিপণিবিতানের ভেতরের কেউ জড়িত কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, সীমান্ত স্কয়ারে সোনা ও ডায়মন্ডের তিনটি দোকান রয়েছে। এর মধ্যে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানটি নিচতলায়। এর আশপাশে কাপড় ও প্রসাধনীর দোকান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড