,

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই নির্বাচন: আদিলুর রহমান

news-image

জেলা প্রতিনিধি : প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই নির্বাচন হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের রিপোর্ট বের হয়ে আসবে। এরপর রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণে সরকার এগোবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের কাজ চলছে বলেও জানান তিনি।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জ আদালতে শহীদ পরিবার কর্তৃক জুলাই শহীদ স্মৃতি সংযোগ করিডোরের উদ্ধোধনী অনুষ্ঠান শেষ সাংবাদিকদের এসব কথা বলেন আদিলুর রহমান খান।

শিল্পকারখানা নির্মাণের পরিবেশ রক্ষায় অগ্রাধিকারের বিষয়টি জানিয়ে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ঢাকা থেকে রাসায়নিক কারখানার কার্যক্রম মুন্সিগঞ্জে নির্মিত বিসিকের কেমিক্যাল পার্কে স্থানান্তরের কাজ চলছে। তবে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই পরিবেশের সঙ্গে কম্প্রোমাইজ করা না হয়।

তিনি বলেন, জুলাই শহীদরা দেশকে মুক্ত করেছেন। তাদের স্বীকৃতিকে সামনে নিয়ে আসা এবং পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষণীয় করে রাখার কাজ চলমান থাকবে। শহীদ পরিবারকে সহায়তায় দেওয়ার প্রক্রিয়া চলমান থাকবে।

করিডোর উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদরের পাঁচ শহীদের পরিবারের সদস্যসহ আদালতের বিচারক এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

আদালতে দুটি ভবনে ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে জুলাই স্মৃতি সংযোগ করিডোর।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড