,

দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে শীত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (৬ জানুয়ারি) রাতে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, আগামীকাল সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (৮ জানুয়ারি) দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এদিন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, টানা দুইদিন ঘনকুয়াশার পড়ার পর শনিবার (৪ জানুয়ারি) থেকে সারাদেশে তাপমাত্রা বেড়েছে। শীত কিছুটা কমেছে। বুধবার (৮ জানুয়ারি) থেকে তাপমাত্রা কমে সারাদেশে শীত বাড়তে পারে। এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশের দুই বিভাগে বৃষ্টি হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীতাকুণ্ডতে।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে