,

রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্রের খসড়া তৈরি হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এবং তাদের মতামত নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া তৈরি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়ার দাবির প্রসঙ্গে এক প্রশ্নে সুস্পষ্ট উত্তর না দিলেও তিনি বলেন, আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ঘোষণাপত্রের খসড়া তৈরি বা এর ডেভেলপমেন্ট কতদূর, এ নিয়ে আমরা বেশকিছু ফোন কল পেয়েছি। আমরা শুধু এটুকু বলতে পারি, এটি নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সামনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। আমরা আশা করছি সামনে এর ডেভেলপমেন্ট দেখা যাবে।

প্রেস সচিব বলেন, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা আমাদের অ্যানাউন্সমেন্টে বলেছিলাম, কিছুদিনের মধ্যে ঘোষণা করা হবে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে নাগাদ আলোচনা শুরু হবে- জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে এখনো দিনক্ষণ নির্ধারিত হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কর্মসূচি দিলেও পরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার মুখে তা হয়নি।

উদ্ভূত পরিস্থিতিতে গত ৩০ ডিসেম্বর রাতে এক জরুরি সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে ‘প্রাইভেট ইনিশিয়েটিভ’ আখ্যা দিয়েছিলেন প্রেস সচিব।

 

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড