,

৫ জেলা ও এক বিভাগে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : বছরের শুরু থেকে সারাদেশে জেঁকে বসেছে শীত। তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রির ঘরে। কুয়াশা ঝরছে বৃষ্টির মতো। সেই সঙ্গে হিমেল হাওয়া। এমন অবস্থায় দেশের ৫ জেলা ও এক বিভাগে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, নওগা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি ও দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, আগামী সাপ্তাহের মাঝামাঝি সময়ে দেশে সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এসময় উত্তারঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে