,

নতুন বছরে সম্পর্কের অগ্রাধিকারে ভারত, চীন ও যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন প্রতিবেদক : নতুন বছরে কূটনৈতিক ক্ষেত্রে ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র- এই তিনটি দেশের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার। কেননা এই তিন বন্ধু রাষ্ট্রে বাংলাদেশের স্বার্থ নিহিত বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বছরের অগ্রাধিকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তৌহিদ হোসন বলেন, এ বছর অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে একটা স্মুথ পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভালো সম্পর্ক চাই, চীনের সঙ্গেও ভালো সম্পর্ক চাই। কারণ আমাদের স্বার্থ আছে; প্রতিটি ক্ষেত্রে ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি- যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যে। কাজেই আমি আশাবাদী যথেষ্ট। আমি এ বছরের ব্যাপারে যথেষ্ট আশাবাদী, এ বছর শেষ হতে আমরা আরও নিশ্চিতভাবে বলতে পারবো আমরা আমাদের সব প্রতিবেশী এবং বন্ধুপ্রতিম দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হয়েছে।

‘তিনটি দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার যথেষ্ট আছে। কারণ এই তিন জায়গায় আমাদের স্বার্থ খুব শক্তভাবে নিহিত,’- যোগ করেন তৌহিদ হোসেন।

এছাড়া অন্যান্য অগ্রাধিকার বিষয়ে উপদেষ্টা বলেন, আমাদের অগ্রাধিকার হচ্ছে- রোহিঙ্গা সমস্যা সমাধান, তিন গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখা, অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা এবং আরও ভালো অবস্থানর সৃষ্টি করা।

রাখাইন পরিস্থিতি কতখানি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন- এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ এখানে গ্রাউন্ড রিয়ালিটি পরিবর্তন হয়ে গেছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে- এই মানুষগুলোকে (রোহিঙ্গাদের) অধিকার ও নিরাপত্তাসহকারে ফেরত পাঠানো। নিরাপত্তা না দিতে পারলে তারা যেতে চাইবে না।

পদ্মা-গঙ্গা চুক্তি নিয়ে টেকনিক্যাল পর্যায়ে আলোচনা হচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

আইএইচআর/বিএ/এমএস

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড