সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসন ও পুলিশ সংস্কার করে নির্বাচন দিতে হবে: মঈন খান

news-image

অনলাইন প্রতিবেদক : সংস্কার একটি চলমান প্রক্রিয়া এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, সংস্কার কখনো থেমে থাকে না। আগে সংস্কার পরে নির্বাচন অথবা পরে নির্বাচন আগে সংস্কার। এগুলো কোনো অর্থবহ কথা না।

তিনি বলেন, নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি। তারা ভোট দিতে চায়। নির্বাচনের জন্য যে অত্যাবশ্যকই সংস্কার প্রশাসন ও পুলিশ সেটাকে সংস্কার করে নির্বাচন দিতে হবে।

বুধবার (১ জানুয়ারি) সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে। ২০২৩ সালে ২৮ অক্টোবর গত স্বৈরাচারী সরকার গনতন্ত্রকে হত্যা করেছে।

তিনি বলেন,গত জুলাই আগস্টে আপনার যে আন্দোলন দেখেছেন সেটা হচ্ছে গত স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

মঈন খান আরও বলেন, বাংলাদেশে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এতেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।

এসময় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, নির্বাহী কমিটির সদস্য ইকবাল হাসান শ্যামল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট