সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনি বাধা না থাকলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন
আইনি বাধা না থাকলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারা না পারার বিষয়ে কমিশনের কোনো হাত নেই। আদালত কিংবা সরকার নিষেধাজ্ঞা না দিলে দলটির নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সামনে তিনি আরও বলেন, ’৭২ সাল থেকে আওয়ামী লীগ নিবন্ধিত একটি দল। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কমিশনের ওপর কোনো চাপ নেই। গত নির্বাচনের মতো বহিঃশক্তি নির্বাচন কমিশনে চাপ প্রয়োগ করতে পারবে না।

একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান করতে কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে উল্লেখ করে সিইসি বলেন, এখন আমরা বিবেকের চাপে আছি। এদেশে ভালো নির্বাচন করা সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব। আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এবার আর আগের মতো ভোট হবে না। ৫ আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। ৯১, ৯৬ এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

বর্তমান তালিকায় ভুয়া ভোটার আছে জানিয়ে সিইসি বলেন, আমরা কাজ করতে গিয়ে দেখেছি ভুয়া ভোটার রয়ে গেছে। অনেকে মারা গেছেন। কিন্তু যারা মারা গেছেন তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। কেউ মারা গেলে ভোটার তালিকা থেকে নাম বাতিল করতে তাদের স্বজন আসেন না। এই সুযোগ নেওয়া হয়েছিল বিগত নির্বাচনগুলোতে।

বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তা-ভাবনা আছে কি না জানতে চাইলে সিইসি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। আমরা ওনাদের সুপারিশনামা এখনও পাইনি। তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না। সিদ্ধান্তও নেই।

ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিইসি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম গেলেন তিনি।

এমডিআইএইচ/এসএনআর/জিকেএস

ভোট

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮