,

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে ৮১ জনের প্রাণ গেল। আর এ বছর এডিস মশাবাহিত জ্বরটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৯ জনে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মোট চার ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, সবশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশন বাদে) সর্বোচ্চ ৩৫, বরিশাল বিভাগে ৩০, খুলনা বিভাগে ২৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০, চট্টগ্রাম বিভাগে ১৩, রাজশাহী বিভাগে ৬, ময়মনসিংহ বিভাগে ২ ও রংপুর বিভাগের হাসপাতালে ডেঙ্গু নিয়ে একজন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে ১ লাখ ৭১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ হাজার ২৪২ জন। দেশে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়। ওই সময় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মারা যায় ১ হাজার ৭০৫ জন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড