,

সচিবালয়ে আগুন দুর্ঘটনা নয়, পরিকল্পিত: নুরুল হক নুর

news-image

অনলাইন ডেস্ক : সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয়, পরিকল্পিত বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার সচিবালয়ের পুড়ে যাওয়া ভবন পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, এলজিআরডি এবং ডাক ও টেলি যোগাযোগ উপদেষ্টার কক্ষে গত সরকারের দুর্নীতির অনেক আলামত সংরক্ষিত ছিল। এ ঘটনা থেকে সরকার শিক্ষা নিতে পারে।

তিনি বলেন, এখনই সময় সরকারি নথিপত্র ডিজিটালাইজ করার এবং মান্ধাতা আমলের যন্ত্রপাতি থেকে বেরিয়ে ফায়ার সার্ভিসে আধুনিক সরঞ্জাম সংযুক্ত করার।

এসময় তিনি আগের মতো সময়ক্ষেপণ না করে দ্রুত সুষ্ঠু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দেন।

এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে সচিবালয়ের আগুন পুরোটাই নেভানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

বুধবার রাত ১টা ৫২ মিনিটের দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড