,

ছিনতাই করলেন মোবাইল-আদায় করলেন মুক্তিপণ, অভিযানে আটক-৬

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যস্ততম মৌলভীপাড়া এলাকা থেকে সজিবুর রহমান নামের এক ব্যক্তিকে ছুরি-চাকুর ভয় দেখিয়ে তিতাস খালের পাড়  পরিত্যক্ত একটি কক্ষে আটক করে মোবাইল ছিনতাই’য়ের ঘটনা ঘটে। (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মোবাইল ছিনতাইয়ের ঘটনার পর আটকিয়ে বিকাশের মার্ধ্যমে ১০ টাকা এনে মুক্তিপণ আদায় করেন।
পরে সজিবুর রহমান রহমান বিষয়টি সদর থানার পুলিশকে অবহিত করলে দ্রুত অভিযান পরিচালনা করে ভিডিও ফুটেজ সংগ্রহ করে রাতেই ছয়জনকে ছিনতাইকারিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের অভিযানে আটকৃত ছিনতাই কারিরা হলেন,  শরীফ আহমেদ (১৭), সাইমুন (১৭), ছাজিম হোসেন (১৭), আমির হামজা আলফি (১৭), মাহিদুল ইসলাম শিহাব (১৭) ও মো. রায়হান (১৭)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, আমরা দ্রুত অভিযান পরিচালনা করে ভিডিও ফুটেজ দেখে ৬ ছিনতাইকারি সদস্যকে আটক করতে সক্ষম হয়।  এসময় আটক শরীফের দেওয়া স্বীকারোক্তি মতে একটি বাড়ি থেকে মোবাইল ফোনসেট ও মুক্তিপণের আট হাজার টাকা উদ্ধার করি। আটকদের বিরুদ্ধে রবিবার সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা রুজু করে জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট